বাকৃবিতে হল ফিষ্ট উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের হল ফিষ্ট উপলক্ষে সিনিয়র বনাম জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর।
জানা যায়, শুক্রবার (২১ অক্টোবর ২০১৬) বিকাল ৪টার সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল সংলগ্ন মাঠে খেলাটি উদ্বোধন ঘোষনা করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিনানন্দ দাস চৌধুরী, হল প্রভোষ্ট ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টোর প্রফেসর ড. এ. কে. এম. জাকির হোসেন, উক্ত হলের ছাত্র নেতা মিয়া মোহাম্মদ রুবেল, আতিকুর রহমান, শামীম, বিকাশ চন্দ্র ঘোষ, হাসান বিশ্বাস (নীরব), ইমতিয়াজ আবির, মুনতাসির আবির, শেখ মারুফ, আশিক মাহমুদ, নোমান সাবেদ, সুমন আহম্মেদ, রাজু আহম্মেদ রাসেল, মাহাতির সামী, শিপন, ফারুক, দুর্বার, কামরুল, রাজীব, হালিম, নাঈম, রাহাত, আল-আমিন, আব্দুর রহমান, শুভ, হামযা, ইউসুফসহ হলের সকল শিক্ষাথীরা।
উনষ্ঠানে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার দিকে মনোযোগ দিতে হবে। খেলাধুলা মনকে প্রফুল্ল রাখে, যা মেধা বিকাশের অন্যতম একটি হাতিয়ার। এ সময় তিনি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী হতে ও এমন ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে উৎসাহ প্রদান করেন।
খেলায় ১-০ গোলে জুনিয়র শিক্ষার্থীরা সিনিয়রদের পরাজিত করে।


