রাশিয়াতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক:
সাইবেরিয়ায় রাশিয়ার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। শনিবার জরুরি বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে এ সংবাদ জানিয়েছে রাশিয়ান টাইমস।

সংবাদমাধ্যমটি জানায়, ২২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় এমআই-৮ হেলিকপ্টারটি। এরমধ্যে কেবল তিনজন বেঁচে আছেন বলে ধারণা করা হচ্ছে।

জরুরি বিভাগের এক মুখপাত্র ভাদিম গ্রেবেন্নিকোভ জানান, উদ্ধারকৃতদের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হেলিকপ্টারে করে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধারকাজ চলায় নিহতদের প্রকৃত সংখ্যা উল্লেখ করা যাচ্ছে না।

তবে বার্তা সংস্থা তাসের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে দুইজনকে জীবীত উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃতরা হেলিকপ্টারটির দুটি ব্ল্যাকবক্স অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন বলেও জানানো হয় সংবাদে।

  •  
  •  
  •  
  •