২০০ ‌ফাইটার জেট কিনবে ভারতীয় বিমানবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতীয় বিমান প্রস্তুতকারক যে কোন কোম্পানীর সঙ্গে চুক্তিতে তৈরি ২০০ ফাইটার জেট বিমান কেনার আগ্রহ দেখিয়েছে ভারত। ভারতীয় বিমানবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর পরিকল্পনা মতো ২০০ সিঙ্গল ইঞ্জিনের ফাইটার জেট কিনতে গেলে খরচ হবে ১ লাখ কোটি রুপি। সম্ভবত এটিই হবে ভারতের সব থেকে বড় প্রতিরক্ষা চুক্তি। ওইসব বিমান কিনে রাশিয়ায় তৈরি ভারতের পুরনো ‌যুদ্ধ বিমানগুলোকে বাতিল করে দেওয়া হবে।

সম্প্রতি ভারত ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল ‌যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে। এই বিমানটি হাতে এসে গেলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে চীন ও পাকিস্তানের। কারণ ওই ধরনের শক্তিশালী ‌যুদ্ধবিমান তাদের হাতে নেই। ইতোমধ্যেই এ নিয়ে চীনের সরকারি মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

ভারতে ‌যুদ্ধবিমান তৈরির ব্যাপারে বরাবরই আগ্রহী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি এ নিয়ে আগ্রহ প্রকাশ করছে মার্কিন বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন। তারা ভারতে একটি কারখানা বানাতে চায়। ওই কারখানায় তৈরি বিমান শুধু ভারতকেই নয়, অন্য দেশেও রপ্তানি করা হবে।

সূত্র: ইত্তেফাক

  •  
  •  
  •  
  •  

Tags: