আখ সংকটে বন্ধ হয়ে গেছে নাটোরের নর্থবেঙ্গল চিনিকল

ইসাহাক আলী, নাটোর ও শাহ আলম সেলিম, লালপুর থেকে:
আখ মাড়াই মৌসুম উদ্ধোধনের ৯দিনের মাথায় আখ সংকটের কারনে বন্ধ হয়ে গেছে নাটোরের নর্থবেঙ্গল সুগার মিল। মাড়াই করার মত অবশিষ্ট আখ না থাকায় শনিবার দুপুরে বন্ধ হয়ে যায় মিলের চিনি উৎপাদন।

মিল সূত্র জানায়, ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ২০ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নিয়ে গত ২৮ অক্টোবর আখ মাড়াই মৌসুম শুরু করে মিলটি। কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আখের মূল্য পরিশোধের জটিলতা, পাওয়ার ক্রাসারে আখ মাড়াইয়ের অনুমতি সহ বিভিন্ন কারনে কৃষকরা মিলে আখ সরবরাহ বন্ধ করে দেয়। এতে পর্যাপ্ত পরিমানে আখ না পাওয়ায় বন্ধ হয়ে যায় মিলের উৎপাদন।

চিনি উৎপাদন বন্ধের কথা স্বীকার করে মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ জানান, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব মাহবুবুর রহমান সহ চাষীদের নিয়ে সংকট সমাধানের জন্য বৈঠক করা হচ্ছে।

  •  
  •  
  •  
  •