ঝিনাইদহের শৈলকুপায় ফেন্সিডিলসহ বৃদ্ধ আটক!

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় ২৪ বোতল ফেন্সিডিলসহ হাশেম মোল্লা (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বেকার বাজার থেকে তাকে আটক করে রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই অজয় কুমার কুন্ডু। আটককৃত হাশেম মোল্লা মির্জাপুর ইউনিয়নের হুদামাইলমারী গ্রামের বাহাদুর মোল্লার ছেলে।

রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই অজয় কুমার কুন্ডু জানান, ফেন্সিডিল নিয়ে বৃদ্ধ হাশেম মোল্লা নিজ বাড়ী থেকে শেখপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পথিমধ্যে বেকার বাজার পৌছলে তার দেহ তল্লাশী করে ২৪ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে তাকে শৈলকুপা থানা হেফাজতে পাঠানো হয়েছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, ফেন্সিডিলসহ আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

  •  
  •  
  •  
  •