সাকিবের মেয়ে আলায়নার জন্মদিনে তারকার মেলা

বিনোদন ডেস্ক:
২০১৫ সালের ৯ নভেম্বরই সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে এসেছিল তাদের প্রথম কন্যা সন্তান আলায়না হাসান অউব্রে। দেখতে দেখতেই সেই সাকিব কন্যার ১ বছর হয়ে গেল। তার এই জন্মদিনের আনন্দ ক্ষনে সাকিব দম্পতি আয়োজন করেছিলেন ঘরোয়া এক অনুষ্ঠানের। সেই সন্ধ্যায় কেক কাটার অনুষ্ঠানে দেশের নামকরা সব খেলোয়ার থেকে শুরু করে যেন তারকার এক হাট বসেছিলো।
সাকিব কন্যার জন্মদিনের অনুষ্ঠানে যেমন এসেছিলেন বিগত দিনের সব খেলোয়ার, তেমনি এসেছিলেন দেশের প্রথম শ্রেনীর সকল অভিনেতা ও অভিনেত্রী এবং কণ্ঠশিল্পীরা। তারা হলেন- চিত্র নায়ক শাকিব খান, অভিনয়ের রাজপুত্র জাহিদ হাসান, মডেল ও অভিনেতা নোবেল, অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ, তমালিকা কর্মকার, তারিন, রুনা খান, সুজানা জাফর, শ্রাবণ্য তৌহিদা, সামিয়া আফরিন, ফারহানা নিশোসহ আরও অনেক অভিনয় শিল্পীরা। আরও এসেছিলেন কণ্ঠশিল্পী চিরকুট ব্যান্ডের সুমি, এলিটা, কনাসহ আরও অনেকে।

গত সন্ধ্যার সেই অনুষ্ঠানের সব ছবি এখন ছেয়ে গেছে বর্তমান সময়ের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তাদের সবার একটাই প্রার্থনা, সাকিব কন্যা যেন শান্তিতে বড় হয়ে ওঠে সবার নজরকাড়ে।

  •  
  •  
  •  
  •  

Tags: