শরণের কবিতা ‘একটা হারানো রক্তচাঁদ’
একটা হারানো রক্তচাঁদ
–শরণ কুমার সাহা
গতরাতের রক্তচাঁদটাঝলসে দিয়েছে আমার হৃদয়-
ঠিক বার্বি কিউের মতন,
বুক-পাজরের মাংশগুলোয় পোড়া গন্ধ ছুটেছে তাই।
এ শীত ভোরে আমি দেখেছি
কালো কালো দাগের এলোমেলো টানগুলো
আর পড়ে থাকা কতগুলো ছাই।
ও’রেখাগুলো আমি গুনতে পারিনি
আমি কোন এক অজানা দোষে-মনে হয়েছে,
আমি এক পুরানো দোষী
যার অপরাধ ছিলো শুধু শুধুই ভালোবেসে!
কারাগারই নয় শুধু তাই শেষ ঠিকানা
এ অপরাধের-মৃত্যুও যে শাস্তি হিসেবে কম হবে;
আজকের এ অন্ধরাতে তাই আমি আর দেখিনি সে রক্তচাঁদটাকে,
যাকে হারাবো জেনেছি এ জনমের তরে!
আর হয়তো ফিরে তাকাবো না তাই
তার দিকে শেষ মৃত্যুর আগে।
_____________________________________________
কবি: শিক্ষার্থী
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-২২০২

