ছেলের হাতে মারপিটের শিকার : আত্মহত্যা করলেন বৃদ্ধ বাবা
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ছেলের হাতে মারপিটের শিকার হয়ে গলায় রশি পেঁচিয়ে আমজাদ আলী (৬৮) নামে এক বাবা আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে পুলিশ রোববার সকাল সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে।
এরআগে, শনিবার রাতে যে কোন সময় নিজ ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে তিনি। পরে রোববার সকালে তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন। আমজাদ আলী ওই গ্রামের মৃত ইছা শেখের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আমজাদ হোসেনের সঙ্গে তার ছেলে জাফরুল ইসলামের পারিবারিক নিয়ে দ্বন্ধ চলে আসছিলো। এর জের ধরে শনিবার সন্ধ্যায় আমজাদ আলীকে মারপিট করে জাফরুল ইসলাম। পরে রাতের কোন এক সময়ে নিজ ঘরের ধর্ণার (তীর) সঙ্গে গলায় রশি পেঁচিয়ে অভিমানে আত্মহত্যা করেন তিনি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনার পরিবারের কোন অভিযোগ থাকায় গোবিন্দগঞ্জ থানায় একটি অপমতৃ্যুর (ইউডি) মামলা হয়েছে।

