সাদুল্যাপুরে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় দৈনিক যায়যায়দিনের পাঠক ও শুভাকাঙ্খি সংগঠন ‘জেজেডি ফেন্ডস ফোরামে’র উদ্যোগে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সাদুর‌্যাপুর শহরস্থ উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৩৭ জন পরীক্ষার্থীর প্রত্যেককে তিনটি কলম, একটি স্কেল ও একটি পেন্সিল দেওয়া হয়। ফেন্ডস ফোরামের বন্ধু সাহিদুজ্জামান নুরুন্নবী ব্যক্তিগত সহাযোগিতায় গত বৃহস্পতিবার উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে পরীক্ষার্থীর হাতে এসব শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাহাবুবুল আলম হিটলু, প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিয়া, সহকারী শিক্ষক মাহাবুবুর রহমান, দিপ্তী রানী সরকার, রির্সোস সেন্টারের ডাটা অপারেটর মাসুম কবীর, ফ্রেন্ডস ফোরামের সভাপতি জাহিদ খাঁন, সাধারণ সম্পাদক ওয়াই এইচ আর রিয়াদ, সহ-সভাপতি সুলতান মাহামুদ শুভ, সদস্য আলাউদ্দিন, নিশাদ, শুভ কুমার ও সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- ‘জেজেডি ফেন্ডস ফোরাম’ গাইবান্ধার সাদুল্যাপুরের বন্ধুরা নিজেকে সামাজিক দায়বদ্ধতা রাখার অঙ্গীকারে ২০১১ সাল থেকে দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে সহায়তা, তাদের মধ্যে শিক্ষা উপরণ বিতরণ, অসহায়-হতদরিদ্রদের মধ্যে ঈদে লাচ্ছা, সেমাই-চিনি ও শীতকালে শীতবস্ত্র বিতরণ করে আসছে। এছাড়া জনসচেতনতা মূলক সভা ও ক্যাম্পেইনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে আসছে।

  •  
  •  
  •  
  •  

Tags: