নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে মাদক দ্রব্য সহ ৩জন আটক
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় ডিবি পুলিশের পৃথক পৃথক অভিযানে বাংলামদ ২০বোতল, এ্যালকোহল ৯বোতল ও ৩০পুরিয়া গাজা ও ৭৫বোতল ফেন্সিডিল সহ ৩জন কে আটক করেছে। গতকাল মঙ্গলবার নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক সহ তিন জন কে আটক করেছে।
নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম জানান নওগাঁ গোয়েন্দা শাখা (ডিবির) ওসি জাকিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম মহাদেকপুরের হাট-চকগৌরী বাজার থেকে বাংলা মদ ২০বোতল, এ্যালকোহল ৯ বোতল ও গাজা ৩০পুরিয়াসহ মহাদেবপুর উপজেলার বাগাচারা গ্রামের মৃতঃ রহিম মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী হারুন অর রশিদ (৪৮)কে আটক করেছে। অপরদিকে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ নওগাঁ-জয়পুর হাট সড়কে অভিযান পরিচালনা করে নওগাঁ সদর থানাধীন কীর্ত্তি পুর ইউনিয়ে হরিরামপুর নামক স্থানে মঙ্গলবার সকালে জয়পুরহাট হইতে নওগাঁ গামী বগুড়া জ-১১-০০৪৭ বাস তল্লাশি করে জয়পুরহাট জেলা ও উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩৮) নিকট থেকে ৩৫বোতল ফেন্মিডিল উদ্ধারসহ তাকে আটক করে এবং একই স্থানে জয়পুরহাট হইতে নওগাঁ গামী কুষ্টিয়া ব-৯০৬ বাস তল্লাশি কালে জয়পুরহাট জেলা ও উপজেলার মাষ্টার পাড়া গ্রামের শুকুর আলীর ছেলে আনোয়ার হোসেন(৩৬) এর নিকট থেকে ৪০(চল্লিশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধারসহ তাকে আটক করে।
উক্ত ঘটনায় একজনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। অপর দুইজনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় অবৈধ ভাবে ফেন্সিডিল বহনের দায়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে নিয়োমিত মামলা হয়েছে। তাদেরকে সদর কোর্টে প্রেরণ করা হয়েছে।

