নাটোরে বঙ্গবন্ধু সৈনিকলীগের মানববন্ধন
ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
যুদ্ধাপরাধীদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে তা যুদ্ধাহত, দুস্থ মুক্তিযোদ্ধাদের নামে বন্টনের দাবীতে নাটোরে মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু সৈনিকলীগ।
রোববার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা করে তারা। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, দেশ স্বাধীন করতে গিয়ে অনেক মুক্তিযোদ্ধা পাক বাহিনীর হাতে নির্মম ভাবে নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে বেচে থাকলেও অর্থের অভাবে দারিদ্রতার সাথে সংগ্রাম টিকে আছে। এই অবস্থায় বিজয়ের এই মাসেই সকল যুদ্ধাপরাধীদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে তা যুদ্ধাহত এবং দুস্থ মুক্তিযোদ্ধাদের নামে বন্টন করে দেওয়ার জোর দাবী জানানো হয়।
মানববন্ধনে বঙ্গবন্ধু সৈনিকলীগ জেলা শাখার আহবায়ক আমিরুল ইসলাম জনি, যুগ্ন আহবায়ক মোবারক করিম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

