রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি:
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর নির্মম নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে মানবাধিকার ফোরাম ও অধিকার মঞ্চ।
ঘন্টাব্যাপী এই কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার ফোরামের আহ্বায়ক আমিনুর রহমান টুকু, সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক এন এম শাহজালাল, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ এর সভাপতি মীর নাসির উদ্দিন, সোনা বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু পদ বিশ্বাস, উন্নয়ন ধারার হায়দার আলী, এইড এর আশাবুল হক, ওয়েল ফেয়ার এফোর্টস এর শরিফা খাতুন, আঞ্জুমান মফিদুল ইসলাম এর আশরাফুল ইসলাম, শোভার জাহিদুল ইসলাম, চিকিৎসক ডা: রেজা সেকেন্দার ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার হাফিজুর রহমান।
এসময় বক্তারা, রোহিঙ্গাদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানান। বক্তারা আরো বলেন, বার্মায় গনতন্ত্রের লেবাসে সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর যে মানবতা বিরোধী অপরাধ করছে তা আন্তর্জাতিক তদন্তের দাবী রাখে।

