কুড়িগ্রামে দুর্নীতিবিরোধী দিবস পালিত
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে দিনব্যাপি নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে টিআইবি-সনাক কার্যলয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটি সনাক সভাপতি এডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক, জেলা তথ্য অফিসার শাহাজাহান আলী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু প্রমুখ। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিন করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। সেখানে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক বৃন্দ।
উল্লেখ্য, আগামী কাল ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য গুরুত্বের সাথে পালিত হচ্ছে।

