পার্বতীপুরে ২০১৫-১৬ অর্থ বছরের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ
পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদানকৃত ২০১৫-১৬ অর্থ বছরের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই প্রদান করা হয়েছে।
৯ ডিসেম্বর শুক্রবার সন্ধায় পার্বতীপুর উপজেলা হলরুম মিলনায়তনের অনুষ্ঠানে ভাতার এসব বই বিতরন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে বিধাব ২৪২ জন, বয়স্ক ৬৭০জন ও প্রতিবন্ধী ৪৯৮জনকে ভাতার বই বিতরণ করা হয়।

