সিকৃবিতে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের সংবর্ধনা

সিকৃবি প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি এন্ড জেনিটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্টান সম্পন্ন হয়েছে।

বৃহঃস্পতিবার অনুষদের শিক্ষার্থীরা গ্যালারীতে এ সংবর্ধনার আয়োজন করে। এতদিন শিক্ষক সংকটের মধ্য দিয়ে চললেও নতুন করে ছয় জন শিক্ষক নিয়োগ দেয়ায় এ অবস্থার নিরসন হবে বলে সংশ্লিষ্টরা জানান। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি আলাদা করে পড়ানো হলেও একমাত্র সিকৃবিতে একত্রে পুর্ণাঙ্গ অনুষদ হিসেবে পড়ানো হয় এবং তা সিকৃবি কে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আদলে প্রকাশ করে।

এসময় অনুষদের ডিন এবং সিকৃবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গোলাম শাহি আলম বলেন, “সর্বকনিষ্ঠতম অনুষদের শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিস্টান, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, কৃষিজ দ্রব্যের জাত গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সামর্থ্য প্রমান করতে পারবে।

উল্লেখ্য, বায়োটেকনোলজি এন্ড জেনিটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে বর্তমানে ছয়টি বিভাগেরর মাধ্যমে একাডেমিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

  •  
  •  
  •  
  •  

Tags: