শিকাগোয় বিদায়ী ভাষণ দেবেন বারাক ওবামা

আন্তর্জাতিক ডেস্ক:
রাজনীতিক হিসেবে যেখান থেকে যাত্রা শুরু করেছেন, টানা আট বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন শেষে সেখানেই বিদায়ী ভাষণ দেওয়ার পরিকল্পনা করেছেন বারাক ওবামা। আগামী ১০ জানুয়ারি এ ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। মার্কিন সরকারি কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা গেছে।

গুরুত্বপূর্ণ এই বিদায়ী ভাষণে ওবামা শিকাগো শহর ও ইলিনয় অঙ্গরাজ্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করবেন বলে আশা করা হচ্ছে।বিদায়ী ভাষণের কয়েকদিন পর অর্থাৎ ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক হবে।

রাজনৈতিক জীবনে প্রথমে রাজ্যের সিনেটর এবং পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সিনেটর নির্বাচিত হন তিনি। পরে টানা দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ওবামা।

যুক্তরাষ্ট্রের সরকারি সূত্র আরো জানিয়েছে, সিক্রেট সার্ভিসের কর্মীরা শিকাগোর জনসভার জন্য উপযুক্ত স্থান নির্ধারণের লক্ষে জরিপ চালাচ্ছেন। এসব স্থানের মধ্যে ইউনাইটেড সেন্টারের ম্যাককরমিক প্যালেসও রয়েছে। তবে ওবামার এই ভাষণের ব্যাপারে হোয়াইট হাউজ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।

সূত্র: শিকাগো.সানটাইমস.কম

  •  
  •  
  •  
  •  

Tags: