একদফা দাবিতে নাটোরে নকল নবীশদের শহীদ মিনারে অবস্থান ধর্মঘট

নাটোর প্রতিনিধি:

ভূমি রেজিষ্ট্রি অফিসে কর্মরত এক্সট্রা মোহরার বা নকল নবীশদের চাকরি জাতীয় স্কেলভূক্ত করার একদফা দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নকল নবীশ এসোসিয়েশনের উদ্যোগে শহরের কানাইখালী স্টেডিয়াম মাঠে অবস্থিত শহীদ মিনারের প্রাঙ্গনে আয়োজিত এ কর্মসূচিতে জেলার সকল সাব রেজিষ্ট্রি অফিসে কর্মরত নকল নবীশরা অংশ নেয়। বিকেল ৪ টা পর্যন্ত এ কর্মসূচি চলে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অবস্থান ধর্মঘটকালে বক্তব্য রাখেন জেলা নকল নবীশ এসোসিয়েশনের সভাপতি আদিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন, রাজিয়া সুলতানা, ফায়মা রহমান সহ অন্যান্যরা। বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান। একই দাবিতে গত ৪ ডিসেম্বর থেকে কর্মবিরতি ও ১৫ ডিসেম্বর মানববন্ধন কর্মসূচি পালন করছে নকল নবীশরা।

  •  
  •  
  •  
  •