নাটোরে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচন
নাটোর প্রতিনিধি:
নাটোরে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৯ টা থেকে জেলার ১১টি কেন্দ্রের ২২ টি কক্ষে একযোগে এই ভোট গ্রহণ শুরু হয়। জেলার ৭ টি উপজেলার মধ্যে সিংড়া বাদে বাকি ৬ টি উপজেলার ৯ টি সাধারণ ওয়ার্ডে এবং ২ টি সংরক্ষিত ওয়ার্ডে এই ভোট গ্রহণ চলবে।
মোট ভোটার সংখ্যা ৫৮৬ জন। এর মধ্যে পুরুষ ৪৪৮ জন এবং মহিলা ১৩৮ জন। ৯ টি সাধারণ ওয়ার্ডে ৩১জন প্রার্থী এবং ২ টি সংরক্ষিত ওয়ার্ডে ০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার আলী খান জানান,ভোট নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে ৪স্তর বিশিষ্ট নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ জন্য এক প্লাটুন বিজিবি, র্যাব মোবাইল টিম হিসেবে থাকবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার মোতায়েন থাকবে।

