শীতে কাঁপছে দিনাজপুর !

দিনাজপুর প্রতিনিধি:

হিমেল হাওয়া আর কনকনে শীতে কাঁপছে উত্তরের জনপদ দিনাজপুর। বিপর্যন্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে ছিন্নমুল-হতদরিদ্র মানুষের অবস্থা চরম শোচনীয়। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা।
দিনাজপুরে এ মৌসুমের সর্বনিন্ম তাপমাত্রা ছিলো আজ শনিবার । ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।দেশের সবচেয়ে সর্বনিন্ম তাপমাত্রা ছিলো বৃহত্তর দিনাজপুর অঞ্চলের পঞ্চগড় জেলার তেতুঁলিয়ায়। ৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
কুয়াশার পাশাপাশি শৈত্য প্রবাহ বইছে দিনাজপুরে। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোচ্ছে না কেউ। প্রচন্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন । মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া। ঘন কুয়াশার কারনে আজ শনিবার দিনের মধ্যেও দিনাজপুরের বিভিন্ন মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন।
শীতে রেল লাইন ও বস্তি এলাকার ’মানুষের দুর্ভোগ চরম আকার ধারন করেছে। সবচেয়ে বেশী প্রভাব পড়েছে বৃদ্ধ ও শিশুদের মধ্যে।

বিশেষ করে রেল স্টেশনসহ জেলার বিভিন্নস্থানে অবস্থানকারী ছিন্নমুল মানুষগুলো শীতবস্ত্রের অভাবে কষ্ট পোহাচ্ছে। শীতার্ত মানুষগুলো এক টুকরো গরম কাপড়ের জন্য তাকিয়ে আছে সরকার ও বিত্তবান মানুষের দিকে। এদিকে হরেক করমের শীতবস্ত্রের পসরা নিয়ে বসেছে মৌসুমী ব্যবসায়ীরা। তবে শীতবস্ত্রের দাম বেশি হওয়ায় অভাবী লোকগুলো কিনতে পারছে না তাদের প্রয়োজনীয় শীতবস্ত্র। তীব্র শীতের কারনে জেলায় শীতবস্ত্র বিতরন জরুরী হয়ে পড়েছে।
সরকারিভাবে জেলা, উপজেলা প্রশাসন,বিজিবি,বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে কিছু কিছু এলাকায় গরম কাপড় বিতরণ করলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল।
জেলা ত্রান ও পুনর্বাসন অফিস সুত্রে জানা গেছে, শীতবস্ত্রের চাহিদা অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পত্র প্রেরন করা হয়েছে। এসব শীতবস্ত্র আসলেই তা বিতরন করা হবে বলে জানা গেছে।
দিনাজপুর আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানায় জেলায় চলতি শীত মৌসুমে সর্ব নিন্ম তাপমাত্রা ছিলো আজ। ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এভাবে ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহ অব্যাহত থাকলে মানুষের অবস্থা শোচনীয় হয়ে পড়ার আশংকা করছেন আবহাওয়া বিদরা।

  •  
  •  
  •  
  •