কুড়িগ্রামে জাস্টিস ফর অল কুড়িগ্রাম প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জাস্টিস ফর অল কুড়িগ্রাম প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে অবহিতকরণ সভায় এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ ও এইচ এম ইলিয়াস হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অম্লান কুসুম জিষ্ণু, সিভিল সার্জন ডাঃ এস এম আমিনুল ইসলাম, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমজাদ হোসেন।
অবহিতকরন সভায় আইনজীবি, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, শিক্ষক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করে।
প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে অস্বচ্ছল, সহায় সম্বলহীন এবং বিভিন্ন অর্থ-সামাজিক কারনে বিচারপ্রাপ্তিতে অসমর্থ মানুষকে আইনগত সহায়তা প্রদানে ৬ মাস মেয়াদে পইলট প্রকল্প হিসেবে কুড়িগ্রামে কাজ করবে।

