দিনাজপুরের পার্বতীপুরে তাজা গুলি সহ বিদেশী পিস্তল উদ্ধার
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডি থেকে ৬ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাত ১২ টায় ৩৫ মিনিটি গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর মডেল থানার পুলিশ পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের বেনিরহাট-দেগলাগঞ্জ সড়কের বাঘাচরা ভেরভেরি ব্রীজের পার্শে বিন্নার থোপ থেকে ৬ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। পাবর্তপুর থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহাম্মেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

