কুড়িগ্রামে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালিত
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
আলোর পথে আরো এগিয়ে’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালিত হয়েছে।
বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে সোমবার সকালে ১১ টায় কুড়িগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিদ্যুৎ অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী এস এম মাসুদুল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ সোহেল রানা প্রমুখ।
এসময় বক্তারা বিদ্যুতের উন্নয়নে বর্তমান সরকারের সাফল্য নিয়ে আলোচনা করেন।

