সাদুল্যাপুর থানার এসআই রেজাউল ও রনি কুমার পেলেন বিশেষ সম্মাননা
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করীম ও রনি কুমার দাস জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা পুরুস্কার পেয়েছেন। গেল জানুয়ারী মাসে গুরুত্বপূর্ণ মামলার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হিসেবে মো. রেজাউল করীম ও গ্রেফতার এবং উদ্ধারে বিশেষ ভূমিকা রাখায় রনি কুমার দাসকে সম্মাননা পুরুস্কার দেওয়া হয়।
বুধবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সম্মাননা স্বারক হিসেবে তাদের হাতে ক্রেস্ট তুলেন দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ। এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস ও (ওসি, তদন্ত) বোরহান খাঁন উপস্থিত ছিলেন।
রনি কুমার দাস বলেন, ‘আমার এ সম্মাননা পুরুস্কার সাদুল্যাপুরবাসীর অবদান। তাদের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতা আমাকে এ কাজে উৎসাহ জুগিয়েছে। আগামীতে সাদুল্যাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় জনসাধারণের আরও সহযোগিতা কামনা করছি’।
উল্লেখ্য- এসআই রেজাউল করীম ও রনি কুমার দাস সাদুল্যাপুর থানায় যোগদানের পর থেকে সাদুল্যাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করছেন। গত একমাসে রনি কুমার ওয়ারেন্ট তামিলসহ (পরোয়ানাভূক্ত আসামি) মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে শীর্ষে ছিলেন।
একই সময়ে অভিযান চালিয়ে বিপুল পরিমানে মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ও হিরোইন উদ্ধার করেন। এছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রেজাউল করীম। বর্তমানে রেজাউল করীম ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত আছেন।

