কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’ এই শ্লোগানের মধ্যদিয়ে কুড়িগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

দিবসটি উপলক্ষে বুধবার সকালে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) কুড়িগ্রামের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন দুপ্রক সভাপতি সামিউল হক নান্টু, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাতেন, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর প্রমূখ।

বক্তারা দেশের সকল শ্রেনীর মানুষকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান। আলোচনা শেষে একটি শোভাযাত্রা টিআইবি কুড়িগ্রাম কার্যলয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করে।

  •  
  •  
  •  
  •