মুক্তিযুদ্ধের ৩৬০টি ঐতিহাসিক স্থান সংরক্ষণ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক:
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের গৌরব ও বিভিন্ন ঘটনা সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে মুক্তিযুদ্ধের ৩৬০টি ঐতিহাসিক স্থান সংরক্ষণের জন্য ১৮২ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করেছে সরকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার ৩৬০টি ঐতিহাসিক স্থানের প্রতিটিতে একটি করে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরও নির্মাণ করবে। এ বিষয়ে দেড় মাস আগে একটি ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে, যা অনুমোদনের জন্য এখন প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সহকারী প্রধান কর্মকর্তা মো. মোমিনুর রহমান জানান, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে আমরা ১৯৭১ সালের ৩৬০টি ঐতিহাসিক স্থান সংরক্ষণে ১৮২ কোটি টাকা ব্যয় সম্বলিত একটা প্রকল্প হাতে নিয়েছি। ২০১৯ সালের জুন নাগাদ এই প্রকল্প সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, সরকার এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে ৩৬টি উপজেলায় ৬৫টি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে।

  •  
  •  
  •  
  •  

Tags: