সিলেটে আতিয়া মহলে সোয়াত টিম

সিলেট প্রতিনিধি:
সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ পৌঁছেছে সোয়াত টিম। সেখানে পৌঁছে সোয়াত টিমের সদস্যরা জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ নামের বাড়িটি ঘিরে রেখেছেন।

২৪ মার্চ শুক্রবার বিকেল তিনটা ৫২ মিনিটে সোয়াত টিমের সদস্যরা সিলেটে পৌঁছান। এর আগে সকাল ১০টায় তারা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন।

ঘটনাস্থলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্ভরযোগ্য একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি ‌এলাকার উস্তার মিয়ার বাড়ির ‘আতিয়া মহল’ ঘেরাও করে রাখে পুলিশ।
এ ছাড়া সকাল থেকে ওই বাড়িটির আশপাশের ভবনগুলোতে অবস্থান নিয়েছে পুলিশ।

  •  
  •  
  •  
  •