নাটোরে আদিবাসী প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষনের দায়ে দু’জনের যাবজ্জীবন
নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় আদিবাসী এক বাক প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষনের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে একলাখ টাকা করে জরিমানা করেছে আদালত। এছাড়া অপর তিনজনকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন।
২০১৫সালের ২৩ আগষ্ট সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের হোসেনপুর এলাকায় আদিবাসী এক বাক প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষন করে স্থানীয় বেশ কয়েকজন যুবক। পরে এই ঘটনার খবর বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সিংড়ার কুম্বুবি কালিগঞ্চ ফাড়ির উপ-পরিদর্শক আব্দুল জব্বার বাদী হয়ে ২০০৫ সালের ২৭ আগষ্ট ৬জনের নামে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। পরে আদালতে ৫জনের নামে চার্জশীট দাখিল করে পুলিশ।
স্বাক্ষ্য প্রমান এবং দোষীদের স্বীকারোক্তিমুলক জবানবন্ধির ভিত্তিতে সোমবার দুপুরে আদালত আসামী সুইট প্রামানিক এবং চান মিয়া ওরফে ফেরদৌসকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এছাড়া মামলার অপর তিন আসামীকে খালাস দিয়েছে আদালত।

