পাটকল করপোরেশনের মহাব্যবস্থাপক গ্রেফতার করল দুদক
নিজস্ব প্রতিনিধি:
টাকা আত্মসাতের মামলায় পাটকল করপোরেশনের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২ এপ্রিল রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে ৭ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাতের মামলায় তাকে গ্রেফতার করা হয়।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি জানান, দুদকের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ দুপুরে ঢাকার সেগুনবাগিচা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে ৭ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাতের মামলা রয়েছে, যাতে তিনি গ্রেফতার হন।

