দায়িত্ব না নিতেই বরখাস্ত রাসিক মেয়র বুলবুল

নিজস্ব প্রতিবেদক:
উচ্চ আদালতের নির্দেশে দুই বছর পর মেয়রের দায়িত্ব নেওয়ার আগেই রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে আবারও বরখাস্ত করা হয়েছে।

২ এপ্রিল রোববার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এই বরখাস্তের সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এর আগে নাশকতার পাঁচটি মামলায় আদালতে অভিযোপত্র গৃহীত হওয়ায় ২০১৫ সালের ৮ মে বরখাস্ত করা হয়েছিল তাকে। পরে উচ্চ আদালতের স্মরণাপন্ন হলে ওই আদেশ বাতিল হয়। রায় নিয়ে রোববার নগর ভবনে নিজের অফিস কক্ষে ঢুকতে গেলে বাধার মুখে পড়েন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই আবারও বরখাস্তের সিদ্ধান্তে কথা জানা গেছে।

এদিকে দুই বছর তিন মাস পর উচ্চ আদালতের নির্দেশে সিলেট সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ফের বরখাস্ত হয়েছেন আরিফুল হক চৌধুরী।

  •  
  •  
  •  
  •