জমে উঠেছে দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে। উত্তরের সীমান্ত ঘেষা এ জেলার প্রেসক্লাবের রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী। এ ঐতিহ্যকে লালন করতে প্রতিবারের ন্যায় এবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে অনেকেই। আগামী ৭ এপ্রিল ভোট গ্রহন অনুষ্ঠিত হবে এ প্রেসক্লাবে।এবার কয়েকজন প্রার্থী লিফলেট ছাড়লেও পোষ্টার ব্যানার করেনি কেউ। এর পরেও নীরব প্রচার-প্রচারনায় কোমর বেধে মাঠে নেমেছেন সমাজের বিবেক সাংবাদিক প্রার্থীরা। নাওয়া-খাওয়া ছেড়ে রাতের ঘুম হারাম করে ভোট প্রার্থনায় ঘুরছেন ভোটারের দ্বারে দ্বারে। ভোটারদের নিজ পক্ষে নেয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
দিনাজপুর প্রেসক্লাবের এবার নির্বাচন পরিচালকনা কমিটি’র চেয়ারম্যান মোছাদ্দেক হুসাইন জানান,সুষ্ঠু ভাবে নির্বাচন পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার সভাপতি পদে স্বরূপ কুমার বক্সী বাচ্ছু ও চিত্ত ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামরুল হুদা হেলাল ও গোলাম নবী দুলাল। এছাড়াও সহ-সভাপতি পদে আবু বক্কও সিদ্দিক,ইদ্রিস আলী,আহসানুল আলম সাথী ও কংকন কর্মকার, সহ-সাধারণ সম্পাদক পদে শামীম রেজা ও রতন সিং, কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম ফুলাল ও আবুল কাসেম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে আজহারুল আজাদ জুয়েল এবং কাশী কুমার দাস ঝন্টু,ক্রীড়া সম্পাদক পদে হুমায়ুন কবীর ও বেলাল উদ্দিন শিকদার,সাংস্কৃতিক সম্পাদক পদে জিন্নাত হোসেন ও আনিস হোসেন দুলাল,দপ্তর সম্পাদক পদে রিয়াজুল ইসলাম ও দেলোয়ার হোসেন,নির্বাহী সদস্য পদে শাহ্ আলম শাহী,ইফতেখার আহম্মেদ পান্না,মুকুল চট্রোপাধ্যায়,বিপুল সরকার সানি,মোফাসিরুল রাসেদ,আব্দুর রাজ্জাক,আসাদুল্লাহ সরকার ও একরাম হোসেন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ৭ এপ্রিল শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোটার রয়েছে ৬২ জন।

