তানোরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

তানোর (রাজশাহী) প্রতিনিধি: 

রাজশাহীর তানোরে বাঁধাইড় ইউনিয়ন বিএনপির উদ্যেগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার বাঁধাইড় ইউপির নারায়নপুর ক্লাব চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাঁধাইড় ইউপি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবগঠিত উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক খাঁন।
বাঁধাইড় ইউপি বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনার সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত নেতাকর্মীদের উদ্দ্যেশে দিক নিদের্শণামূলক বক্তব্য রাখেন, নবগঠিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবগঠিত উপজেলা বিএনপির সাংগঠানিক সম্পাদক হযরত আলী, প্রচার সম্পাদক সাদ মোহাম্মদ, বাঁধাইড় ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার, মুন্ডুমালা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হক, মুন্ডুমালা পৌর যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ কবির, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক জার্জিস মোল্লা, তানোর পৌর বিএনপির সহসভাপতি আব্দুস সালাম, পৌর যুবদল সভাপতি কাউন্সিলর আব্দুল মান্নান, উপজেলা যুবদল সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দীন মুন্সী, তানোর পৌর যুবদল নেতা আতিকুজ্জামান লিটন, ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক শিশির আহম্মেদসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতশত দর্লীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •