সব সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
টুইটার, স্কাইপি ও ইমোসহ সব যোগাযোগমাধ্যম খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সোমবার বিকেলে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। বিকেল পৌনে ৫টায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের গণমাধ্যম যোগাযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, সোমবার বেলা সাড়ে ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টুইটার বন্ধের বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ভালো জানে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা নেই।

এর আগে, গত ১৮ নভেম্বর বাংলাদেশে ফেসবুক, ভাইবার, হোয়াটস অ্যাপ, ফেসবুক মেসেঞ্জার বন্ধ করার নির্দেশনা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২২ দিন বন্ধ থাকার পর ১০ ডিসেম্বর শুধু ফেসবুক খুলে দেওয়া দেওয়া হলেও বন্ধ রাখা হয় ভাইবার, হোয়াটস অ্যাপ। সবশেষে গতকাল রোববার রাতে বন্ধ করা হয় স্কাইপ, টুইটার ও ইমো।

  •  
  •  
  •  
  •