সিকৃবিতে ১৬ ডিসেম্বরে ‘অটুট প্রত্যয়’

সিকৃবি প্রতিনিধি:
মহান বিজয় দিবসে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘অটুট প্রত্যয়’ অনুষ্টিত হতে যাচ্ছে।

জানা যায়, দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সিকৃবি’র কৃষ্ণচূঁড়া সাংস্কৃতিক সংঘ শপথ অনুষ্ঠান- ‘অটুট প্রত্যয়’ আয়োজন করতে যাচ্ছে। ১৬ ডিসেম্বর বিকেল ৪ টায় শপথ বাক্য পাঠ করানো হবে। এরপর সাড়ে ৪ টায় সারা বাংলাদেশের সাথে কোটি কন্ঠে জাতীয় সংগীত গাইবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।

এজন্য ক্যাম্পাসের সবাইকে হাতে পতাকা নিয়ে ঠিক ৪ টায় নির্মাণাধীন শহিদ মিনারে উপস্থিত থাকতে আয়োজকদের পক্ষ হতে জানানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: