নাটোরের বড়াইগ্রামে স্ত্রীর বিরুদ্ধে স্বামী হত্যার অভিযোগ

নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামের স্ত্রীর বিরুদ্ধে স্বামী হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার নটাবাড়ীয়া এলাকার কালিরঘুনগ্রামের আব্দুস সাত্তার বেপারীর ছেলে জহুরুল ইসলামকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী শেফালী বেগমের বিরুদ্ধে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নটাবাড়ীয়া কালিরঘুন গ্রামের সাত্তার বেপারীর ছেলে জহুরুল ইসলামের সাথে প্রায় ১৫ বছর আগে পার্শ্ববর্তী কেল্লা গ্রামের আবুল হোসেনের মেয়ে শেফালী বেগমের বিয়ে হয়। ঘর সংসার করা অবস্থায় প্রায় ৩ মাস আগে থেকে স্ত্রীর অন্যের সাথে মোবাইল ফোনে কথা বলা নিয়ে কলহের সৃষ্টি হয়। পরে স্ত্রী স্বামীকে হত্যার হুমকি দেয়। পরে স্বামী জহুরুল বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরে ঘরের মালমালা নিয়ে স্ত্রী বাপের বাড়ি পালিয়ে যায়। এ ঘটনার পরে গতকাল বুধবার বিকেলে স্ত্রী স্বামীকে মোবাইল ফোনে শ্বশুর বাড়িতে যেতে বলে। জহুরুল রাতে শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়ির লোকজন আহত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। জহুরুলের পরিবারের অভিযোগ তাকে তার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনার পর থেকে তার স্ত্রীসহ আত্বীয়স্বজন পালিয়ে যায়।

বড়াইগ্রাম থানার (ওসি)তদন্ত এমরান হোসেন জানান, মরদেহের শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হযেছে। বিস্তারিত ময়নাতদন্ত রিপোর্টে বোঝা যাবে। মৃত জহুরুলের স্ত্রী সহ শ্বশুর বাড়ীর লোকজন পলাতক রয়েছে।

  •  
  •  
  •  
  •