গোপালপুরে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি:
আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষে দলীয় নেতা-কর্মীদের সুসংগঠিত ও চাঙ্গা করতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক কর্মী সভা আজ বৃহস্পতিবার স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তনের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হালিমুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার, ভাইস চেয়ারম্যান (মহিলা) মরিয়ম আক্তার মুক্তা, আবদুল লতিফ সিটি, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান আনছারী, জার্মান আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. তানভীর হাসান ছোট মনি।

বক্তব্য রাখেন, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রকিবুল হক ছানা, ’৭১এর ঘাতক দালাল নির্মুল কমিটির কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবদুস সালাম, আওয়ামীলীগের সাবেক সভাপতি এম হোসেন আলী, ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, শহর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মঞ্জুরুল হক ফরিদসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতেৃবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সুরুর।

  •  
  •  
  •  
  •