জেলা কমান্ড্যান্ট কর্তৃক কুড়িগ্রাম বেসিক কম্পিউটার প্রশিক্ষণ ও ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন
কুড়িগ্রাম প্রতিনিধি:
২৪ মে বুধবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রামের আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম কর্তৃক আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র চলমান বেসিক কম্পিউটার প্রশিক্ষণ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়, রাজারহাট উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নুরুজ্জামান সরকার, রৌমারী উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দার হোসেন, কুড়িগ্রাম সদর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুভাষ চন্দ্র, রাজিবপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, উলিপুর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন, বিভাগীয় কম্পিউটার প্রশিক্ষক কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি’র উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা এবং বহিরাগত কম্পিউটার প্রশিক্ষক সোবহান। প্রশিক্ষণে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন মহিলা প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে।প্রশিক্ষণটি ২২ এপ্রিল শুরু হয়েছে, তা ৩০ জুন শেষ হবে।

