গোপালপুরে তিন দিন ব্যাপী মোবাইল থেরাপী ক্যাম্পেইন সেবার উদ্বোধন

এ কিউ রাসেল, টাঙ্গাইল থেকে :

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন’র পরিচালনায় প্রতিবন্ধী সেবাও সাহায্য কেন্দ্র টাঙ্গাইল ও মধুপুরের ব্যবস্থাপনায় টাঙ্গাইলের গোপালপুরে ৩দিন ব্যাপী মোবাইল থেরাপী ক্যাম্পেইন আজ রোববার থেকে শুরু হয়েছে।উপজেলা পল্লী উন্নয়ন মাঠে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) নাজমা আশরাফি। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের মাঠ কর্মী কহিনুর আক্তার, ফ্রাইডের মহাসচিব খন্দকার রুহুল আমিন প্রমুখ।
প্রতিবন্ধীদের বিভিন্ন রোগের চিকিৎসাসেবা প্রদান করছেন কনসালট্যান্ট (ফিজিও এন্ড রিহ্যাব) ডা. মো. আরিফুর রহমান, মো. মামুনুর রহমান, ফেরদৌসি আক্তার ও মো. জামিরুল প্রমুখ।আগামী মঙ্গলবার পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে বলে জানা যায়।

  •  
  •  
  •  
  •