গরু বিষয়ক মন্ত্রণালয় গঠন করবে ভারত!
নিউজ ডেক্সঃ
গরু রক্ষা নিয়ে ভারতে প্রবল আন্দোলনের মধ্যে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান অমিত শাহ জানিয়েছন, গরুর জন্য আলাদা একটি মন্ত্রণালয় গঠনের কথা ভাবছে সরকার।
ভারতের উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে একটি সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এখন পর্যন্ত শুধুমাত্র রাজস্থান রাজ্যে আলাদা গরুর বিষয়ক মন্ত্রণালয় রয়েছে। বিজেপি শাসিত ওই রাজ্যটিতে এখন মন্ত্রণালয়টির একজন মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী ও একটি নির্দেশনালয় রয়েছে। তবে কেন্দ্রীয় সরকার ছাড়া অন্যসব রাজ্যে প্রাণী সম্পদ মন্ত্রণালয় বিষয়েটি দেখভাল করে থাকে।
তবে বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে আইন করে গো-রক্ষা কমিশন করা হয়েছে। তারা গরু পালন, গরু পাচার রোধ প্রভৃতি কাজ দেখাশোনা করে থাকে। হরিয়ানায় গো-রক্ষার জন্য পুলিশের একটি বিশেষ বাহিনীও রয়েছে।
এখন কেন্দ্রীয় সরকার গরু বিষয়ক মন্ত্রণালয় করলে সেটার আকৃতি ও কাজের প্রকৃতি কেমন হবে তা নিয়ে কিছুই জানা যায়নি।

