সাভারে বিরল প্রজাতির চিতা উদ্ধার

সাভার সংবাদদাতা:
সাভারে বিরল প্রজাতির একটি চিতা বাঘ আটক করেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল রোববার সাভারের মধুমতি মডেল টাউন এলাকা থেকে বাঘটিকে আটক করা হয়েছে। আটক চিতা বাঘটি চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়ছে।

স্থানীয়রা জানায়, মধুমতি মডলে টাউন এলাকায় স্থানীয়রা বেশ কিছুদিন ধরে একটি চিতা বাঘ দেখতে পেয়ে আতঙ্কিত ছিলেন। পরে ডোরাকাটা চিতা বাঘটি আটক করতে তারা ফাঁদ পাতেন। অবশষে আটকের পর বাঘটিকে আজ সোমবার সকালে বলিয়াপুর কোট পাড়া এলাকার একটি বাড়িতে রাখা হয়েছে। চিতা বাঘটি এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় করেন স্থানীয়রা। বিরল প্রজাতির এ প্রাণির দাঁতগুলো দেখতে অনকে বড় বড়। মুখ কিছুটা কালচে।

সাভার উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফজলে রাব্বী মন্ডল আতা জানান, প্রশিক্ষণে থাকায় তিনি চিতা বাঘটি দেখতে পারেননি। তবে ফিল্ড অফিসারদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঢাকা জাতীয় চড়িয়িাখানার কিউরেটর ডা. এস এম নজরুল ইসলাম জানান, চিতা বাঘটিকে আমরা নিয়ে এসেছি তবে আটকরে পর নির্মম নির্যাতনে চিতা বাঘটিকে আধমরা করা হয়েছে। চিতা বাঘটিকে সুস্থ্য করে তোলার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। এ প্রাণিটি সুস্থ্য হলে চিড়িয়াখানার সৌর্ন্দয্য আরও বৃদ্ধি পাবে। তাই চিতা বাঘটি চিড়িয়াখানায় নিয়ে আসা হয়ছে।

  •  
  •  
  •  
  •  

Tags: