বশেমুরবিপ্রবিতে অপেক্ষমান তালিকার সকল ইউনিটের সাক্ষাৎকার রবিবার

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) ১ম বর্ষের সব ইউনিটের ১ম অপেক্ষমানদের সাক্ষাৎকার ও সাবজেক্ট চয়েস রবিবার । এদিন এ, বি, সি, ডি, ই, এফ এবং জি ইউনিটের ১ম অপেক্ষমান ছাত্রছাত্রীদের সাক্ষাৎকার ও সাবজেক্ট চয়েস নেয়া হবে ।

শনিবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে ।
রবিবার ২৭ শে ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টার মধ্যে ১ম অপেক্ষমান ছাত্রছাত্রীদের সাক্ষাৎকার ও রিপোটিং করতে বলা হয়েছে। সেখান থেকে ক্রমানুসারে আসন ফাকা থাকা সাপেক্ষে ২৮ শে ডিসেম্বর ছাত্রছাত্রী ভর্তি করা হবে ।

প্রসঙ্গত, গত ২১ ও ২২ ডিসেম্বর এ, বি, সি, ডি, ই, এফ এবং জি ইউনিটের মেধা তালিকার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়।

  •  
  •  
  •  
  •