কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্ম বার্ষিকী পালিত
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের কৃতি সন্তান ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮০তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে গুনী এ লেখকের জন্ম বার্ষিকীতে আলোচনাসভার আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট কুড়িগ্রাম।
সৈয়দ শামসুল হকের লেখনী ও বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, প্রেস ক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, পাবলিক প্রসিউকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন, সামিউল হক নান্টু, রাশেদুজ্জামান বাবু প্রমুখ।
বক্তারা লেখকের ৮০তম জন্ম বার্ষিকীতে তার দীর্ঘায়ু কামনা করেন।

