২৫০ কোটি টাকায় বিক্রি হল বিশ্বের সবচেয়ে বড় হীরা

নিউজ ডেস্কঃ

জেনেভায় এক নিলামে ২৫.৫ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়ে গেল পৃথিবীর বড় সবচেয়ে বড় হীরা। বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াইশ কোটিরও বেশি। পৃথিবীর সবচেয়ে সুন্দর হীরা হিসেবে দাবি করা হয় এটিকে। ডেইলি মেইলের সংবাদ।

হীরাটি আর্ট অব গ্রিসোগোনো নামে পরিচিত। মঙ্গলবার সন্ধ্যায় সুইস শহর জেনেভায় ১৬৩.৪১ ক্যারেটের অনিন্দ্য সুন্দর এ হিরাটি নিলামে তোলা হয়। হীরাটির প্রকৃত মূল্য ছিল ২৩ মিলিয়ন। নিলাম আয়োজকরা ধারণা করেছিলেন, উক্ত মূল্য থেকেও আরো বেশি শত কোটি টাকায় বিক্রি হবে এটি।

নিলামের আগে পান্না ও হীরার নেকলেস সম্বলিত বৃহদাকার হীরাটি হংকং, লন্ডন, দুবাই এবং নিউ ইয়র্কে প্রদর্শনী করা হয়।

গত বছর ফেব্রুয়ারিতে এঙ্গোলার খনিতে হীরাটি পাওয়া যায়। প্রাথমিক অবস্থায় এর ওজন ছিল ৪০৪.২০ ক্যারেট। দশজন হীরা বিশেষজ্ঞ নিউ ইয়র্কে এটি সর্বশেষ রূপে নান্দনিক করে তুলেন। এটি এখন পর্যন্ত এঙ্গোলায় পাওয়া সবচেয়ে বড় হীরা।

  •  
  •  
  •  
  •