স্পোর্টস লিডারশিপের ট্রেনিং নিতে পবিপ্রবির কর্মকর্তার দক্ষিণ কোরিয়া গমন
মো. মুস্তাফিজুর রহমান পাপ্পু,পবিপ্রবি প্রতিনিধি:
ট্রেনিং নিতে দক্ষিণ কোরিয়া গেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ। ২৭ ডিসেম্বর তিনি দেশ ত্যাগ করেন।
স্পোর্টস লিডারশিপের উপর ইন্ট্যারন্যাশনাল স্পোর্টস ডিপ্লোমেসীর প্রথম ইনটেনসিভ টেনিং এ অংশ নিতে তিনি ছাড়াও বাংলাদেশ থেকে আরো ২ জন এ সুযোগ পেয়েছেন। এশিয়ান ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশন ও কোরিয়া ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশন এর আয়োজনে সিউলের ড্যানকোক ইউনিভার্সিটিতে আগামী ২৭ ডিসেম্বর’১৫ থেকে ৯ জানুয়ারী’১৬ পর্যন্ত ট্রেনিং এ অংশ নিবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, মোহাম্মদ আবু হানিফ পবিপ্রবির শারীরিক শিক্ষা বিভাগের সহকারি পরিচালক হিসেবে কর্মরত আছেন, সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

