সিকৃবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু

সিকৃবি প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম রোববার শুরু হয়েছে।

এদিন সকাল ৯টা থেকেই মূল মেধা তালিকা থেকে আসা শিক্ষার্থীরা কেন্দ্রীয় অডিটোরিয়ামে ভর্তি কমিটির নির্ধারিত বুথে রিপোর্টিং শুরু করেন। এরপর বাঁধন সিকৃবি শাখার পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থিদের ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিচালিত হয়।

ভর্তিচ্ছুরা পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট অনুষদে ভর্তি হতে পারছেন। ভর্তি কার্যক্রম বিকাল ৫টা পর্যন্ত চলবে বলে জানা যায়।

এ বছর ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদ, মাৎস্যবিজ্ঞান অনুষদ, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে মেধা তালিকা অনুযায়ী ৩৮১ জন ও সংরক্ষিত আসনে ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলে প্রথম বর্ষ ভর্তি কমিটি সূত্রে জানা যায়।

  •  
  •  
  •  
  •