জাবি শিক্ষক সমিতির ক্লাশ-পরীক্ষা বর্জনের ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
শিক্ষকদের অষ্টম জাতীয় বেতন কাঠামোর প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এবং বেতন-বৈষম্য দূরীকরণ ও মর্যাদা রক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাশ-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি। রোববার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

আগামীকাল সোমবার থেকে ২ জানুয়ারি (শনিবার) পর্যন্ত এ কর্মবিরতি পালন করবে শিক্ষকরা। তবে ভর্তি কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার।

সংগঠনের সভাপতি অধ্যাপক ড. খবির উদ্দিন বলেন, অবিলম্বে এ সকল অসঙ্গতি দূর করে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখতে হবে। প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে উদ্ভুত যে কোনো পরিস্থিতির জন্য শিক্ষকরা কোনো দায়ভার গ্রহণ করবে না।

  •  
  •  
  •  
  •