‘আই লাভ ইউ ট্রাম্প’: উগান্ডার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:
ঘরে বাইরে সবার অপ্রিয় পাত্র হয়ে ওঠলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন উগান্ডার প্রেসিডেন্ট ইয়োরি মুসেভেনি। বিবিসির সংবাদ।

দেশটির রাজধানী কাম্পালায় ইস্ট আফ্রিকান লেজিসলেটিভ অ্যাসেম্বলির (ইএএলএ) বৈঠক উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

এ মাসের শুরুতে আফ্রিকান দেশসমূহকে কটাক্ষ করায় ইমিগ্রেশন সম্পর্কিত এক বৈঠকে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ট্রাম্প এ অভিযোগ অস্বীকার করলেও বৈঠকে উপস্থিত মার্কিন সিনেটর বিষয়টি স্বীকার করেছেন।

বৈঠকে আফ্রিকান ইউনিয়ন ট্রাম্পের এ বর্ণবিদ্বেষী মনোভাবের প্রতি নিন্দা জানিয়ে ক্ষমা প্রার্থনার জন্য দাবি জানায়।

বৈঠকে উপস্থিত উগান্ডার প্রেসিডেন্ট মুসেভেনি ট্রাম্পের পক্ষ নিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সবচেয়ে সেরা প্রেসিডেন্ট পেয়েছেন।

তিনি বলেন, আমি ট্রাম্পকে ভালবাসি কারণ তিনি আফ্রিকানদের বিষয়ে স্পষ্ট উচ্চারণ করেছেন। আফ্রিকানরা দুর্বল, তাদের উচিত নিজেদের সমস্যার সমাধান করা।

এদিকে রোববার ফরাসী প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁ বিবিসিকে বলেন, তিনি (ট্রাম্প) আফ্রিকাকে অপমান করেছেন।

একই দিন আরেক আফ্রিকান দেশ হাইতির জনগণ ট্রাম্পের এ মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

এর আগে উগান্ডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেবোরাহ মালাক বলেছিলেন, তার (ট্রাম্প) বক্তব্য অবশ্যই বিরক্তিকর এবং হতাশজনক।

এর কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের প্রতি ভালবাসা প্রকাশ করে মন্তব্য করেন উগান্ডার প্রেসিডেন্ট।

  •  
  •  
  •  
  •