কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বাংলা কি-বোর্ড তৈরি করলো শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যপক বিশ্বপ্রিয় চক্রবর্ত্তীর তত্ত্বাবধানে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বাংলা কিবোর্ড তৈরি করেছেন একই বিভাগের চার শিক্ষার্থী। প্রাথমিকভাবে কাজটি শুরু করেন ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী  উ খ্যই নু ও রনিত দেবনাথ আকাশ এবং পরবর্তীতে যোগ দেন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গৌতম চৌধুরী ও বুদ্ধ চন্দ্র বনিক।

কি-বোর্ডটির বিষয়ে জনাব চক্রবর্ত্তী জানান, “আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে অনেক কাজ করেছি এবং করছি। এরই ধারাবাহিকতায় আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা সংবলিত একটি বাংলা কিবোর্ড তৈরি করেছি যে বাংলা কিবোর্ডে টাইপিং এর পাশাপাশি SWIPE করেও লেখা যাবে। আরেকটা মজার বিষয় আছে। ধরা যাক, আপনি লিখলেন “আমি তোমাকে”, আমাদের কিবোর্ড তার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বুঝে ফেলবে যে আপনি লিখতে চাচ্ছেন “আমি তোমাকে ভালোবাসি”।”

কিবোর্ডটির পরীক্ষাধীন সংস্করণ ব্যবহার করা যাচ্ছে। ভাষার মাসেই (ফেব্রুয়ারি) পূর্ণাঙ্গ সংস্করণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তবে কিবোর্ডটির নাম এখনও ঠিক হয়নি বলে জানান তিনি। যে কেউ কিবোর্ডটির নাম প্রস্তাব করতে পারবে। জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এক ভিডিওবার্তায় কিবোর্ডটির জন্য সুন্দর একটি নাম প্রস্তাব করতে আহ্বান জানান। সবচেয়ে সুন্দর নাম প্রস্তাব করা পাঁচজন সৌভাগ্যবান বিজয়ীর থাকবে জন্য পুরষ্কার হিসেবে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ড. ইয়াসমিন হকের সাথে নৈশভোজের আমন্ত্রণ এবং  ড. ইকবালের লেখা বই।

নাম প্রস্তাব করতে এখানে ক্লিক করুন

  •  
  •  
  •  
  •