কুড়িগ্রামে গর্ভবতী মা ও শিশুদের মৃত্যুহার নিয়ে ক্যাম্পেইন

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
জন্ম নিয়ন্ত্রণ, গর্ভবতী মা ও শিশুদের মৃত্যু ঝুঁকি কমিয়ে আনা ও সাধারণ মানুষের নিকট সচেতনতা বৃদ্ধি করণের জন্য জেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীদের অংশ গ্রহনে সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাবে শনিবার সকালে দিন ব্যাপি এই ক্যাম্পেইন চলে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম।

আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ ফারুক আজম নুর, সহকারী পরিচালক গোলাম মহসিন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অফিসার ডাঃ জাহিদুল ইসলাম জাহিদ, ডাঃ নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু প্রমুখ।

দিন ব্যাপি এই ক্যাম্পেইনে ছোট পরিবার ধারনার উন্মেষ, পুষ্টি, নিরাপদ প্রসব, পিএনসি ও নবজাতকের যত্ন বিষয়ে জেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীদের অবহিত করা হয়।

  •  
  •  
  •  
  •