সোমবার থেকে বাকৃবিতে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি

বাকৃবি প্রতিনিধি:
অষ্টম জাতীয় বেতন কাঠামোর গেজেট সংশোধন এবং প্রতিশ্রুতি পূরণের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

আগামীকাল সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ফলে সকল অনুষদের বিভিন্ন লেভেলের পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে না।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচি পালন করবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। রোববার সন্ধ্যায় সবুজবাংলাদেশ24.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. খন্দকার শরীফুল ইসলাম।

তিনি মুঠোফোনে সবুজবাংলাদেশ24.কম-কে বলেন, এতদিন আমাদের অভ্যন্তরীণ কর্মসূচিতে পরীক্ষা আওতামুক্ত রাখা হলেও সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের বিভিন্ন লেভেলের ক্লাস-পরীক্ষা নেওয়া থেকে শিক্ষকরা বিরত থাকবেন।

অনেক লেভেলের আগামীকাল সোমবার পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে, সেসব পরীক্ষা হবে কিনা? জানতে চাইলে ড. খন্দকার বলেন, শিক্ষক ফেডারেশনের সর্বাত্মক কর্মবিরতি দেশের সব বিশ্ববিদ্যালয়ে পালন করা হবে। এ ক্ষেত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নেই।

  •  
  •  
  •  
  •