শেকৃবিতে চলছে অনির্দিষ্টকালের শিক্ষক ধর্মঘট

শেকৃবি প্রতিনিধি:
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শিক্ষক সমিতি আজ সোমবার (১১ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে অষ্টম জাতীয় বেতন স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখার দাবিতে অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের ন্যায় এ ধর্মঘট করা হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির আহ্বায়ক প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ।

গতকাল সন্ধ্যায় তিনি আরও জানান, সূচি প্রকাশিত হয়েছে এমন চূড়ান্ত পরীক্ষা হবে। তবে নতুন করে কোন সূচি প্রকাশ করা হবে না। সকল ক্লাস বন্ধ থাকবে। তবে কোন শিক্ষক চাইলে ক্লাস টেস্ট নিতে পারেন।

খোঁজ নিয়ে জানা যায়, আগামীকাল অনুষ্ঠিতব্য কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে চূড়ান্ত পরীক্ষা হবে।

এদিকে ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সেশন জটের আশঙ্কা করছেন অনেকেই।

  •  
  •  
  •  
  •